ভারতের ৭৫ জেলেকে গ্রেফতার করেছে শ্রীলংকা

আপডেট : ২১ মার্চ ২০১৪, ২১:০৭
ভারতের ৭৫ জেলেকে গ্রেফতার করেছে শ্রীলংকার নৌবাহিনী। তামিলনাড়ু থেকে গ্রেফতার ১৪০ জেলেকে মুক্তি দেয়ার দু’দিন পরই এ ঘটনা ঘটল। জেলেদের পাশাপাশি যন্ত্রচালিত ১৮টি সামুদ্রিক নৌকাও লংকান নৌবাহিনী আটক করে। ভারতের মত্স্য বিভাগ সূত্রে জানা গেছে, রামেশওয়ারাম থেকে ২৫ জেলে এবং বাকিদের জগদাপাট্টিনাম, থানজাবুর এবং কারাইকাল থেকে আটক করা হয়েছে। পলক প্রণালীতে মাছ শিকার নিষিদ্ধ করেছে শ্রীলংকা। তারই কাছাকাছি কাটচাটিভু ও নেদুনথিভু থেকে জেলেদের গ্রেফতার করা হয়।