লোকসভা নির্বাচনে শেবাগের ‘না’

আপডেট : ২১ মার্চ ২০১৪, ২২:১১
বেশ কিছুদিন ধরে জল্পনা কল্পনা চলার পর অবশেষে বিরেন্দর শেবাগ ঘোষণা করলেন রাজনীতিতে জড়াচ্ছেন না তিনি। কংগ্রেসের টিকেটে আসন্ন লোক সভা নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন বলে প্রকাশিত খবরকে গতকাল অস্বীকার করেছেন বর্তমানে জাতীয় দলের বাইরে থাকা শেবাগ। প্রকাশিত খবরে বলা হয় আসন্ন সাধারণ নির্বাচনে দক্ষিণ দিল্ল¬ী আসন থেকে কংগ্রেসের টিকেটে নির্বাচনে অংশ নিতে পারেন ভারতীয় এ ক্রিকেটার। এমন খবর প্রকাশিত হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এক বার্তায় তা অস্বীকার করেন শেবাগ। এমন কোন পরিকল্পনা নেই জানিয়ে এই বিধ্বংসী ওপেনার বলেন, ‘আমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি না, আমি জানি না গণমাধ্যম কেন এমন খবর প্রচার করল।