স্বাধীনতা কাপ ফুটবল শুরু আজ

আপডেট : ২১ মার্চ ২০১৪, ২২:১৪
স্বাধীনতা কাপ ফুটবল শুরু হচ্ছে আজ। পেশাদার লিগের ১০ দলগুলো নিয়ে সাজানো হয়েছে টুর্নামেন্ট। সাথে নেয়া হয়েছে লিগের দ্বিতীয় স্তর খেলা ও পেশাদার লিগ থেকে নেমে যাওয়া দুই দল রহমতগঞ্জ এবং আরামবাগকে। ১২ দল খেলবে চার গ্রুপে। আজ বঙ্গবন্ধু স্টেডিয়ামে বিকাল চারটায় উদ্বোধনী ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন শেখ রাসেল ক্রীড়া চক্র এবং চট্টগ্রাম আবাহনী মুখোমুখি হবে। সন্ধ্যা ৬টায় দ্বিতীয় ম্যাচে খেলবে বিজেএমসি এবং রহমতগঞ্জ। এই টুর্নামেন্টে বিদেশি ফুটবলার খেলতে পারবে। তবে তাদের নামের তালিকা বাফুফেতে জমা দেয়া থাকলে এবং ছাড়পত্র থাকলে খেলতে পারবেন। ক্লাবগুলো এরই মধ্যে নতুন বিদেশি ফুটবলার আমাদানী করেছে। ক্লাব মাঠে ট্রায়ালও নেয়া হচ্ছে। মধুমতি ব্যাংকের অর্থায়নে স্বাধীনতা কাপ ফুটবলে অংশগ্রহণকারি ১২ দল পাবে ২৫ হাজার টাকা করে। চ্যাম্পিয়ন হলে ৫ লাখ, রানার্সআপ ৩ লাখ টাকা। সর্বচ্চো গোলদাতার জন্য ২৫ হাজার এবং টুর্নামেন্ট সেরা খেলোয়াড়ের জন্য ২৫ হাজার টাকা পুরস্কার থাকবে। প্রতিদিন সাধারন গ্যালারীর টিকিট মুল্য ২০ টাকা ভিআইপি ৫০ টাকা। বিটিভি কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ফাইনালসহ ১২টি ম্যাচ সরাসরি সমপ্রচার করবে বলে বাফুফে জানিয়েছে।