জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় গতকাল শুক্রবার সন্ধ্যায় চাঁন মিয়া (৪২) নামে এক ব্যবসায়ী ও দৌলতদিয়া যৌনপল্লীর বাড়িওয়ালী সালমী বেগমকে (৪৫) গুলি করে খুন করে দুর্বৃত্তরা। এ ঘটনায় দৌলতদিয়া যৌনপল্লী ও আশাপাশ এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। গোয়ালন্দঘাট থানার ওসি আবুল বাসার বলেন, এখনই হত্যাকাণ্ডের বিষয়ে কিছু বলা যাচ্ছে না। হত্যাকারীদের খুঁজতে অভিযান চলছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গোয়ালন্দ পৌরসভার কুমড়াকান্দি গ্রামের আদম আলী ফকিরের ছেলে ও স্টিল ব্যবসায়ী চাঁন মিয়া এবং দৌলতদিয়া যৌনপল্লীর বাড়িওয়ালী সালমী বেগম যৌনপল্লীর পাশে শামসু মাস্টার পাড়ার রাস্তা দিয়ে রেলওয়ে স্টেশনের দিকে যাচ্ছিল। এ সময় অজ্ঞাত ৩ যুবক মোটরসাইকেলে এসে খুব কাছ থেকে তাদের কয়েক রাউন্ড গুলি করে মৃত্যু নিশ্চিত করে চলে যায়। তাদের হত্যার কারণ সম্পর্কে বিস্তারিত কিছু বলতে পারেননি নিহত সালমীর মা লায়লী বেগম ও নিহত চাঁন মিয়ার ভাইয়ের ছেলে পলাশ ফকির।
