আজ সেই ভয়াল ২২ মার্চ

আপডেট : ২১ মার্চ ২০১৪, ২২:২১
ব্রাহ্মণবাড়িয়ায় আজ সেই ভয়াল ২২ মার্চ। ২০১৩ সালের এই দিনে ভয়াবহ টর্নেডোতে ৩৬জন নিহত ও ৬ হাজার মানুষ আহত হয়। ক্ষতিগ্রস্ত হয় হাজার হাজার পরিবার। ঘরবাড়ি, গাছপালা ধংস হয়ে যায়। মারা যায় অসংখ্য পশু পাখি। লণ্ড-ভণ্ড হয়ে যায় সবকিছু। ভেঙ্গে পড়ে বিদুত্ ব্যবস্থা। ধ্বংস হয় শিক্ষা প্রতিষ্ঠান,মসজিদ, মাদ্রাসা ও ফসলি জমি। দীর্ঘ চেষ্টার পর এলাকার মানুষ আবার ঘুরে দাঁড়িয়েছে। সেই দিনের ভয়াল স্মৃতির কথা মনে হলে আজও শিহরিত হয় ক্ষতিগ্রস্তরা। এ উপলক্ষে এলাকায় বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন দোয়া মাহফিলসহ নানা র্কমসূচি পালন করছে।