আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য ও শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, জুনে পদ্মা সেতুর কাজ শুরু হবে। আর পদ্ম সেতু চালু হলে দক্ষিণাঞ্চল বাণিজ্যিক এলাকায় পরিণত হবে। তিনি বলেন, আওয়ামী লীগ ধর্মে বিশ্বাস করে, আমরা ধর্মান্ধ নই। যারা মুক্তিযুদ্ধ বিশ্বাস করে না তারাই রাষ্ট্রের শৃংখলা ভঙ্গ করেন। গতকাল শুক্রবার দুপুরে ঝালকাঠির কাঠালিয়া হাইস্কুল মাঠে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত বঙ্গবন্ধুর জম্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। মো. ফারুক সিকদারের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য বজলুল হক হারুন, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এডভোকেট খান সাইফুল্লাহ পনির, ঝালকাঠির পৌর মেয়র আফজাল হোসেন প্রমুখ।
