সর্বোত্তম বিক্রায়োত্তর সেবার প্রতিশ্রুতি নিয়ে অনুষ্ঠিত হল ওয়ালটনের প্লাজা ম্যানেজার ও ডিলার সম্মেলন। এতে উপস্থিত কর্মকর্তারা দেশ-বিদেশে ওয়ালটন পণ্যের বাজার সমপ্রসারণে আরো উদ্যোগি হওয়ার ব্যাপারে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন। গতকাল শনিবার সকাল সাড়ে ৯টায় সম্মেলন শুরু হয় গাজীপুরের কালিয়াকৈরে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ প্রাঙ্গনে। সম্মেলনে অংশ নেন ২১ টি অঞ্চল থেকে আসা ওয়ালটনের ১৫০ জন প্লাজা ম্যানেজার ও ৩৫০ জন ডিলার। ওয়ালটনের ঐসব বিক্রয় প্রতিনিধিরা সরেজমিনে কারখানার বিভিন্ন উত্পাদন প্লান্ট ঘুরে দেখেন। ওয়ালটনের পণ্য বিপণনে অসামান্য দক্ষতার স্বাক্ষর রাখায় সম্মেলনে ১৭ জন প্লাজা ম্যানেজার ও ১২ জন ডিলারকে বিশেষ সম্মাণনা ও ক্রেস্ট প্রদান করা হয়। -প্রেস বিজ্ঞপ্তি
