‘রাম-লীলা’ চলচ্চিত্রের মধ্য দিয়ে দীপিকা পাড়ুকোন ও রণবীর কাপুর বেশ প্রশংসিত হয়েছেন। তাদের ক্যামিস্ট্রিটাও বেশ জমে ওঠে এই চলচ্চিত্রে এবং ‘রাম-লীলা’র পর থেকেই তাদের দু’জনার ব্যক্তিগত সম্পর্কটাও বেশ গাঢ় হয়। একাধিকবার আলোকচিত্রীর ক্যামেরায় ধরা পড়ে তাদের অন্তরঙ্গ ছবি। একবার তো রণবীর সিং ক্যামেরা কেড়ে নিয়ে ছবি মুছে দেন। এই সফল জুটিকে আবারও একসঙ্গে রোমান্স করতে দেখা যাবে। করণ জোহরের ‘শুদ্ধি’ চলচ্চিত্রে কাজ করার জন্য সম্প্রতি চুক্তিবদ্ধ হয়েছেন তারা। জানা যায়, ‘রাম-লীলা’র মতো এই ছবিতেও তাদেরকে বেশকিছু অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করতে দেখা যাবে। উল্লেখ্য, এই চলচ্চিত্রে অভিনয়ের জন্য কারিনা কাপুর ও ঋত্বিক রোশনকে বাছাই করা হলেও এই চলচ্চিত্র সংশ্লিষ্ট নানা জটিলতার জন্য ঋত্বিক ও কারিনা এতে অভিনয় থেকে সরে দাঁড়ান।
