আজ বাংলাভিশনে প্রচার হবে এক ঘণ্টা দৈর্ঘ্যের ধারাবাহিক নাটক ‘এলেবেলে’। প্রতি সপ্তাহের রবি ও সোমবার রাত ৯টা ৫ মিনিটে প্রচারিত হচ্ছে নাটকটি। বদরুল আনাম সৌদের রচনা ও পরিচালনায় নাটকে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সুবর্ণা মুস্তাফা, রাইসুল ইসলাম আসাদ, শামীমা নাজনীন, প্রাণ রায়, স্বাগতা, তাহমিনা মৌ, বন্যা মির্জা, মাজনুন মিজান, নাজিবা, সাজু খাদেম, সানজিদা প্রীতি, সুভাশিষ ভৌমিক, শামস্ সুমন, জিতু আহ্সান, দীপা খন্দকার, ফরিদা শান্তা প্রমুখ।
