আরো ৩০টি স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র ছুঁড়লো উত্তর কোরিয়া

আপডেট : ২২ মার্চ ২০১৪, ২১:১৭
দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়ার মধ্যেই গতকাল শনিবার সকালে উত্তর কোরিয়া স্বল্পপাল্লার আরো ৩০টি ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে। স্থানীয় সংবাদমাধ্যমে দেশটির শীর্ষ সামরিক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, সকাল চারটা থেকে ছয়টা ১০ মিনিটের মধ্যে সম্ভবত ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ৩০টি ফ্রগ ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়। মাত্র ছয়দিন আগে একই ধরনের ২৫টি ক্ষেপণাস্ত্র ছোঁড়ার পর পিয়ংইয়ং আবারও এই ক্ষেপণাস্ত্রগুলো নিক্ষেপ করলো।