মুম্বাইতে টেলিফোন অপারেটরকে ধর্ষণের অভিযোগে চার জনের যাবজ্জীবন

আপডেট : ২২ মার্চ ২০১৪, ২১:১৮
মুম্বাইতে গতবছর জুলাই মাসে একটি পরিত্যক্ত শক্তি মিলে ১৮ বছরের একজন নারী টেলিফোন অপারেটরকে ধর্ষণের অভিযোগে আদালত চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। অভিযুক্ত চারজনের তিনজন একই জায়গায় গত আগষ্ট মাসে এক নারী আলোকচিত্রীকে ধর্ষণের অভিযোগে শুক্রবার আদালতে অভিযুক্ত হন। এই দুটি পৃথক ঘটনায় মুম্বাইয়ের দায়রা আদালত পাঁচজনকে দোষী সাব্যস্ত করে। তিনজন দু’টি মামলাতেই অভিযুক্ত হন।