দোকানির ওষুধে শিশু মৃত্যুর অভিযোগ

আপডেট : ২২ মার্চ ২০১৪, ২১:২২
দোকানির দেয়া ওষুধ সেবনে সাড়ে চার বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। পুলিশ লাশ উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠিয়েছে। ঘটনাটি ঘটেছে তুরাগের রানাভোলা গ্রামে। সাব্বিরের মা জানান, একমাত্র সন্তান সাব্বির ঠাণ্ডাজনিত জ্বরে আক্রান্ত হলে বৃহস্পতিবার রাতে তিনি তার ছেলেসহ স্থানীয় একটি ওষুধের দোকানে যান। দোকানি দুই বোতল সিরাপ এবং তিনটি সেডিল নামক ট্যাবলেট সেবন করতে দেয়। এসময় একটি ট্যাবলেট সেখানেই খাইয়ে দেয়া হয় এবং পরামর্শ অনুযায়ী বাসায় নিয়ে সিরাপসহ আরেকটি ট্যাবলেট খাওয়ানো হয়। এতে সাব্বির ঘুমিয়ে পড়ে। সকালেও ঘুম না ভাঙলে তাকে উত্তরার একটি হাসপাতালে নেয়া হলে চিকিত্সক সাব্বিরকে মৃত ঘোষণা করেন।