২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস যথাযথ মর্যাদায় উদযাপনের লক্ষ্যে জাতীয় পার্টি-জেপির পক্ষ হতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ওই দিন সকাল সাড়ে ৬টায় জাতীয় পার্টি-জেপির কেন্দ্রীয় ও সকল দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে এবং সকাল সাড়ে ৮টায় সাভারস্থ জাতীয় স্মৃতি সৌধে পুষ্পার্ঘ্য অর্পণ করা হবে।
শনিবার লালমাটিয়াস্থ কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় পার্টি-জেপির প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা মহানগর কমিটির আহ্বায়ক মফিজুল হক বেবুর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভায় দলের প্রেসিডিয়াম সদস্য শাহ রফিকুল বারী চৌধুরী, এ এইচ সালাহ উদ্দিন মাহমুদ, আবু সাঈদ খান, এজাজ আহমেদ মুক্তা, যুগ্ম মহাসচিব আলহাজ্ব জামিলুল হক বকুল, এম. এ কাইয়ুম, সাংগঠনিক সম্পাদক আবুল খায়ের সিদ্দিকী আবু, অর্থ সম্পাদক আব্দুস সালাম বাহাদুর, প্রচার সম্পাদক আমিনুল ইসলাম তপন, দপ্তর সম্পাদক এম. সালাহ উদ্দিন আহমেদ, ক্রীড়া বিষয়ক সম্পাদক আবুল হোসেন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আব্দুল মান্নান বাবু, যুগ্ম দপ্তর সম্পাদক জীবন কৃষ্ণ বৈরাগী প্রমুখ বক্তব্য রাখেন।
