অষ্টম ওয়েজবোর্ড সংশোধন করে বাস্তবায়নের দাবিতে আগামী ৮ এপ্রিল চার ঘন্টার কর্মবিরতি ও সমাবেশ কর্মসূচি ঘোষণা করেছে সাংবাদিক শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ। শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক সমাবেশে এ কর্মসূচী ঘোষণা করা হয়। সমাবেশে অষ্টম ওয়েজবোর্ড সংশোধন করে বাস্তবায়নের উদ্যোগ না নেয়ায় ক্ষোভ প্রকাশ করেন পরিষদের নেতারা। পরিষদের সহ-আহবায়ক রুহুল আমীন গাজীর সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পরিষদের সহ-আহবায়ক মঞ্জুরুল আহসান বুলবুল, সহ-আহবায়ক আলমগীর হোসেন খান, সদস্য মতিউর রহমান তালুকদার, শওকত মাহমুদ, আবদুল জলিল ভূঁইয়া, আলতাফ মাহমুদ, খায়রুল ইসলাম, মো. কামাল উদ্দিন, জাহাঙ্গীর আলম প্রধান, এম এ আজিজ, ওমর ফারুক, শাবান মাহমুদ, গোলাম সরওয়ার আজাদ, কুদ্দুস আফ্রাদ।
