মালয়েশিয়াগামী তিন যুবককে ফেরত দিয়েছে ভারত

আপডেট : ২২ মার্চ ২০১৪, ২২:৩৫
অবৈধ পথে মালয়েশিয়া যাওয়ার সময় গভীর সমুদ্র থেকে উদ্ধার হওয়া ৩ যুবককে ফেরত দিয়েছে ভারত। বেনাপোল চেকপোস্ট দিয়ে বৃহস্পতিবার রাতে বিএসএফ তাদেরকে বিজিবি এবং ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেছে। ফেরত আসা যুবকরা হলেন কুমিল্লার মোমিন (২৩) ও ইয়াসিন (৩২) এবং নরসিংদী জেলার হাবিবুর (২৮)। বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশাররফ হোসেন জানান, ফেরত আসা ৩ যুবককে শুক্রবার সকালে নিজ নিজ বাড়িতে পাঠানো হয়েছে।