চেলসিতে বিধ্বস্ত ওয়েঙ্গারের দল

আপডেট : ২২ মার্চ ২০১৪, ২২:৩৬
আর্সেন ওয়েঙ্গারের আর্সেনাল কোচ হিসেবে ১০০০তম ম্যাচটি সুখকর হলো না। কেননা চেলসির মাঠে ইংলিশ প্রিমিয়ার লিগের খেলায় স্বাগতিকদের কাছে ফরাসি এই কোচের দলকে ৬-০ গোলে বিধ্বস্ত হতে হলো গতকাল শনিবার। যদিও আর্সেনালকে ১০ জন নিয়ে খেলতে হয়েছিল। চেলসির মাঠে সাত মিনিটের মধ্যেই আর্সেনাল দুই গোলে পিছিয়ে পড়ে। স্যামুয়েল এটো ও আন্দ্রে শুরলে পাল্টা আক্রমনে গোল দুটি করেন। এডেন হ্যাজার্ড পেনাল্টি থেকে গোল করার পর খেলাটির ভাগ্য নিশ্চিত হয়ে যায়। এরপর অস্কার দুটি ও মোহামাদ সালাহ এক গোল দিলে অতিথিদের যাতনা বাড়ে। কোচ হোসে মরিনহোর চেলসি ম্যানেজার হিসেবে এটাই প্রিমিয়ার লিগে সবচাইতে বড় জয়। শুধু তাই নয় প্রথমবারের মতো চেলসি তাদের লন্ডন শহরের প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে ছয়বার গোল করার কৃতিত্ব দেখালো।