কলকাতায় রাজিবের ড্র

আপডেট : ২২ মার্চ ২০১৪, ২২:৩৭
ভারতের কলকাতা শহরে অনুষ্ঠানরত ১৯তম আন্তর্জাতিক ওপেন গ্র্যান্ড মাস্টার দাবার পঞ্চম রাউন্ডে গ্র্যান্ড মাস্টার এনামুল হোসেন রাজিব ভারতের গ্র্যান্ড মাস্টার শ্রীরাম জাঁয়ের সাথে ড্র করেছেন। আর যৌথভাবে শীর্ষে রয়েছেন রাকিব এবং জিয়া। পঞ্চম রাউন্ড শেষে চার পয়েন্ট করে নিয়ে গ্র্যান্ড মাস্টার আব্দুল্লাহ আল রাকিব ও গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান অন্য ৪ জন দাবাড়ুর সাথে দ্বিতীয় স্থানে রয়েছেন। গতকাল কলকাতার গোর্কি সদনে অনুষ্ঠিত পঞ্চম রাউন্ডের খেলায় রাকিব ভারতের আন্তর্জাতিক মাস্টার দিপ্তায়ন ঘোষকে এবং জিয়া ভারতের আন্তর্জাতিক মাস্টার রত্মাকরণকে হারান। রাজিব আড়াই পয়েন্ট, ফিদে মাস্টার খন্দকার আমিনুল ইসলাম দেড় পয়েন্ট এবং ফিদে মাস্টার সেখ নাসির আহমেদ আধা পয়েন্ট পেয়েছেন। পঞ্চম রাউন্ডের খেলায় আমিনুল ইসলাম কিরগিজস্তানের সামাগানোভা আলেকজান্দ্রাকে হারিয়েছেন। নাসির ভারতের প্রদীপ কুমারের কাছে হেরেছেন।