বিশ্বকাপের আগে পরিবর্তন নয়: রিচার্ডসন

আপডেট : ২২ মার্চ ২০১৪, ২২:৩৭
ছোট দৈর্ঘ্যের ক্রিকেটের নিয়মগুলোই এমন যে সেখানে বোলার মাত্রই এখন অত্যাচারিত। তবে সমালোচকদের এমন অভিযোগ সত্ত্বেও নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় ২০১৫ বিশ্ব কাপের আগে বর্তমান নিয়মে কোন পরিবর্তন আনার ইচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের নেই বলে জানিয়েছেন সংস্থাটির প্রধান নির্বাহী ডেভ রিচার্ডসন। গণমাধ্যমের সঙ্গে এক উন্মুক্ত আলোচনায় শুক্রবার আইসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা ডেভ রিচার্ডসন বলেন, ‘বিশ্বকাপের আগে আমরা কোন পরিবর্তন আনার কথা বিবেচনা করছি না। বিশ্বকাপের পর (আইসিসি) ক্রিকেট কমিটি আইনটি পর্যালোচনা করবে। যেমনটা আমি আগেও বলেছি- ৫০ ওভার ফরম্যাটকে আমরা আরো বেশী আক্রমণাত্মক করতে চাই, যেন দর্শক টি-টোয়েন্টির মতোই খেলাটিকে উপভোগ করতে পারে।’ বাসস।