জয়নুল সভাপতি রেজাউল সম্পাদক পুনঃ নির্বাচিত

আপডেট : ২২ মার্চ ২০১৪, ২২:৪১
কনকর্ড রাজধানী প্রকল্প প্লট ওনার্স ওয়েলফেয়ার এসোসিয়েশনের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে গাজী মোঃ জয়নুল আবেদীন, সিনিয়র সহ-সভাপতি পদে আলহাজ্ব নেছার উদ্দিন আহমেদ এবং সাধারণ সম্পাদক পদে শাহ্ রেজাউল মাহ্মুদ পুনঃনির্বাচিত হয়েছেন। গত শুক্রবার রাজধানীর কাকরাইলস্থ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সমিতির সাধারণ সভায় এই নির্বাচন অনুষ্ঠিত হয়। আগামী দুই বছরের জন্য (২০১৪-২০১৫ এবং ২০১৫-২০১৬) এসোসিয়েশনের ৩১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়।-প্রেস বিজ্ঞপ্তি