রোটারি বাংলাদেশের ২ দিনব্যাপী সম্মেলন গতকাল শনিবার ঢাকায় শেষ হয়েছে। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন প্রফেসর এ্যামিরেটরস আনিসুজ্জামান এবং বিশেষ অতিথি ছিলেন ভারতের সাবেক রোটারি গভর্নর দেবাশীষ মিত্র। রোটারি সম্মেলন কমিটির চেয়ারম্যান সৈয়দ এরশাদ আহমদের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন রোটারি গভর্নর গোলাম মুস্তাফা, গভর্নর (নির্বাচিত) সাফিনা রহমান, গভর্নর (নমিনি) এসএএম শওকত হোসেন, জেলা সেক্রেটারি রকিব সর্দার, সম্মেলন কমিটির সেক্রেটারি আশরাফুজ্জামান নান্নু প্রমুখ।
প্রফেসর এ্যামিরেটরস আনিসুজ্জামান বলেন, আর্তমানবতার সেবায় রোটারি বাংলাদেশসহ সারা বিশ্বে প্রশংসনীয় অবদান রাখছে। দেবাশীষ মিত্র বলেন, রোটারির এই তত্পরতাকে আরো বেগবান করা হবে। গভর্নর গোলাম মুস্তাফা বলেন, ‘চল যাই শেকড়ের সন্ধানে’ শ্লোগানকে সামনে রেখে রোটারি বাংলাদেশ ব্যাপক কল্যাণমুখী কর্মকাণ্ড পরিচালনা করায় লাখ লাখ লোক উপকৃত হচ্ছে।—প্রেস বিজ্ঞপ্তি
