রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

আপডেট : ২২ মার্চ ২০১৪, ২২:৪২
কাজী মো. রুহুল আমীন দিনাজপুরে কাহারোল বাজার ফাজিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত শিক্ষক মুক্তিযোদ্ধা কাজী মো. রুহুল আমীন (৬৫) শ্বাসকষ্টজনিত কারণে চিকিত্সাধীন অবস্থায় গত শুক্রবার জেলার এক হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজিউন)। তিনি স্ত্রী ও ৩ সন্তান রেখে গেছেন। জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদা দেয়ার পর গতকাল উপজেলা কেন্দ্রীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।