কাপ্তাই হ্রদে নৌকাডুবি

তিনদিন পর নিখোঁজ দম্পতির লাশ উদ্ধার

আপডেট : ২২ মার্চ ২০১৪, ২৩:০২
রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে নৌকাডুবির তিন দিন পর নিখোঁজ দম্পতির মৃতদেহ পাওয়া গেছে। গতকাল শনিবার সকালে স্থানীয় লোকজন কাপ্তাই হ্রদে লাশ ভেসে উঠতে দেখে খবর দিলে উদ্ধারকারী দল গিয়ে আমেরিকা প্রবাসী আলাউদ্দিন পাটোয়ারী ও আইরীন সুলতানা লিমার লাশ উদ্ধার করে। গতকাল শনিবার সকালে রাঙ্গামাটির জেলা প্রশাসকের বাস ভবন সংলগ্ন হ্রদে পরস্পরকে জড়িয়ে থাকা দুটি লাশ ভাসতে দেখে এলাকাবাসী স্থানীয় প্রশাসনকে খবর দিলে নৌবাহিনী, ফায়ার সার্ভিস এবং সেনাবাহিনীর সদস্যরা লাশ উদ্ধার করে। এদিকে নিহত দম্পতির লাশ রাঙ্গামাটি সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষে তাদের নিজ বাড়ী কুমিল্লার বড়ুরা থানায় নিয়ে যাওয়া হবে বলে জানান তাদের আত্মীয়-স্বজনরা। উল্লেখ্য, গত বুধবার রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে নৌ-ভ্রমণে গিয়ে আকস্মিক ঘূর্ণিঝড়ের কবলে পড়ে ইঞ্জিন নৌকা উল্টে গেলে আলাউদ্দিন পাটোয়ারী ও তার স্ত্রী আইরীন সুলতানা লিমা পানিতে তলিয়ে যান।