টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনে উপ-নির্বাচনে জাতীয় পার্টি (জেপি) মনোনীত প্রার্থী সাদেক সিদ্দিকী আইন-শৃংখলা রক্ষায় সেনাবাহিনী মোতায়েনের দাবি জানিয়েছেন এবং নির্বাচনে কোন প্রকার কারচুপি করা হলে এর পরিণাম ভয়াবহ হবে বলে জানিয়েছেন। সাদেক সিদ্দিকী গত এক সপ্তাহ বাসাইল উপজেলার বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ করেছেন। এসময় জেপি নেতা আইউব আলী পাঠান, আহমদ আলী খান, শরিফুল ইসলাম খান, ছানোয়ার হোসেন, ঝান্ডা চাকলাদার, শাহিন শিকদার, আঁখি মনিসহ নেতা-কর্মীরা তার সঙ্গে ছিলেন। গতকাল শনিবার তিনি বাসাইল সদরসহ উপজেলার কাঞ্চনপুর হালুয়া পাড়া, রাসরা, মিরিকপুর, নাইকানী বাড়ী, কলিয়া, বর্নী কিশোরী, হান্দুলী, কোমারজানী, বিয়ালা এলাকায় ব্যাপক গণসংযোগ করেন। সাদেক সিদ্দিকী জানান, আগামী ২৯ মার্চ উপ-নির্বাচনে সাইকেল মার্কায় তাকেই জনগণ ভোট দিবেন, কাজেই নির্বাচনে তিনিই বিজয়ী হবেন। তিনি আরও জানান, নির্বাচিত হলে অবহেলিত বাসাইল সখীপুর উপজেলার মানুষের ভাগ্যের উন্নয়নে কাজ করে যাবেন।
