পপ তারকা ইয়ো ইয়ো হানি সিং খুব অল্প সময়েই ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন। তরুণদের কাছে তিনি এখন প্রিয় শিল্পীদের তালিকায়। আর এই অল্প সময়েই ইয়ো ইয়ো হানি সিং কাজ করেছেন শাহরুখ খান, অক্ষয় কুমার, সানি লিওনিসহ আরও অনেকের সঙ্গেই। খুব শীঘ্রই তিনি সালমান খানের একটি চলচ্চিত্রেও গান গাওয়ার জন্য চুক্তিবদ্ধ হন। তবে মাত্র ক’দিন আগে তিনি বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চনের সঙ্গেও কাজ করেছেন। অমিতাভ বচ্চনের ‘ভূতনাথ রিটার্নস’ চলচ্চিত্রে ‘আফটার পার্টি’ শিরোনামের একটি গান করেছেন হানি সিং। এই গানে অমিতাভের সঙ্গে নেচেছেন হানি সিংও। উল্লেখ্য, এই অল্প সময়েই হানি সিংয়ের গাওয়া বেশ কিছু গান তুমুল জনপ্রিয় হয়েছে। উল্লেখযোগ্য হচ্ছে ‘লুঙ্গি ড্যান্স’, ‘সানি সানি’, ‘ব্লু আইজ’ ইত্যাদি।
