আসছে ২৬ মার্চ স্বাধীনতা দিবসে দেশ টিভি ৫ম বর্ষ পেরিয়ে ৬ষ্ঠ বর্ষে পদার্পণ করছে। প্রতিবারই দেশটিভি নিজেদের জন্মদিনের আয়োজনটা বিশেষভাবে সাজায়। এবারও তার ব্যতিক্রম নয়, বরং অন্যান্যবারের তুলনায় এবারের আয়োজন আরও বড় পরিসরে সাজানো হয়েছে। ২৬ মার্চ থেকে শুরু করে ২৮ মার্চ পর্যন্ত টানা ৩ দিনব্যাপী চলবে এবারের বর্ষপূর্তি অনুষ্ঠান। অনুষ্ঠানগুলোর মধ্যে রয়েছে ‘সিঁড়ি ঘরের গান’ সরাসরি, ‘লাখো কণ্ঠে জাতীয় সংগীত’ সরাসরি, ‘পিকনিক উইথ স্টারস’, ‘হীরক রাজার সেকাল-একাল’, নাটক ‘খুঁজে বেড়াই তাকে’, ‘গানের তানে দেশ উত্সব, টেলিফিল্ম ‘জোছনাময়ী’, নাটক ‘স্বাধীনতা ২৬ ও কিছু যোদ্ধা’, নাটক ‘সম্পর্কের আড়ালে’। রয়েছে অনুপ ঘোষাল ও রেজওয়ানা চৌধুরী বন্যার সরাসরি গানের অনুষ্ঠানও।
