স্বাধীনতা দিবসে ‘জীবনঢুলী’

আপডেট : ২৩ মার্চ ২০১৪, ২০:৪৫
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে তানভীর মোকাম্মেল পরিচালিত মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘জীবনঢুলী’ প্রদর্শিত হতে যাচ্ছে। আগামী ২৫ ও ২৬ মার্চ দুই দিনব্যাপী শাহবাগস্থ পাবলিক লাইব্রেরির শওকত ওসমান মিলনায়তনে প্রদর্শিত হবে এই চলচ্চিত্রটি। ২৫ মার্চ দুপুর ৩টা, বিকাল ৫টা ও সন্ধ্যা ৭টায় এই চলচ্চিত্রের প্রদর্শনী অনুষ্ঠিত হবে। পরদিন ২৬ মার্চ সকাল ১০টা ৩০ মিনিট, বেলা ১২টা ৩০ মিনিট, দুপুর ৩টা, বিকাল ৫টা এবং সন্ধ্যা ৭টায় এর প্রদর্শনী অনুষ্ঠিত হবে। ‘জীবনঢুলী’ ছবিটিতে অভিনয় করেছেন—শতাব্দী ওয়াদুদ, রামেন্দু মজুমদার, ওয়াহিদা মল্লিক জলি, চিত্রলেখা গুহ, জ্যোতিকা জ্যোতি, প্রাণ রায়, তবিবুল ইসলাম বাবু, উত্তম গুহ, রাফিকা ইভা, ইকবাল হোসেন, পরেশ আচার্য, আব্দুল হান্নান শেলী, রিয়াজ মাহমুদ জুয়েল, মৃণাল দত্ত, রিমু খন্দকার, জামিলুর রহমান শাখা, আনিছুর রহমান সেলিম, এসএএ বুখারী, সৈয়দ সাবাব আলী আরজু, সগীর মোস্তফা, রানা মাসুদ, ইকবাল আহমেদ, রাজীব সালেহিন, মতিউর সুমন, অরণ্য, বিন্ত এবং গ্রুপ থিয়েটারের সদস্যবৃন্দ।