বৈশাখে টুটুলের ‘তোকে পাওয়ার সম্ভাবনা’

আপডেট : ২৩ মার্চ ২০১৪, ২০:৪৬
আরজে হিসেবে নিজের কথার জাদুতে এরই মধ্যে শ্রোতাদের মন জয় করতে পেরেছেন টুটুল। কিন্তু এবার তিনি তার সুরের জাদুতে এই বৈশাখ মাতাতে আসছেন তার প্রথম একক অ্যালবাম ‘তোকে পাওয়ার সম্ভাবনা’ নিয়ে। এই সময়ের জনপ্রিয় মিউজিশিয়ান সজীব দাসের সুর ও সংগীতায়জনে অ্যালবামটিতে মোট ৯টি গান থাকছে। আধুনিক, ফোক, ফিউশন এবং সমসাময়িক ধারার চমত্কার মিশ্রণ ঘটানো হয়েছে গানগুলোতে। তিনটি দ্বৈত সংগীতে সহশিল্পী হিসেবে কণ্ঠ দিয়েছেন এই কোনাল, শশী ও কণিকা ।