বাংলাদেশে শুরু হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের সবগুলো খেলাই সরাসরি সম্প্রচার করছে জিটিভি। প্রতিটি ম্যাচের শুরুতে, মধ্য বিরতিতে এবং শেষে জিটিভি প্রচার করবে বিশেষ ক্রিকেট টক শো ‘টি-টোয়েন্টি ক্রিকেট ব্লাস্ট’। মডেল উপস্থাপক নাবিলার উপস্থাপনায় প্রতিদিনের এ অনুষ্ঠানে ক্রিকেট তারকারা অংশ নিয়ে পর্যালোচনা করছেন খেলার বিভিন্ন দিক নিয়ে।
