ছেলে :বাবা, আমার হাত দু’খানা মেপে দাও না, কোন হাতটা ছোট?
বাবা :সে কিরে, কেন?
ছেলে :আগামীকালের ক্লাসে স্যার ছোট হাতের লেখা লিখে নিতে বলেছেন তো, তাই!
ছেলে :আচ্ছা মা, নানার মাথায় টাক কেন?
মা :তোমার নানার তো অনেক বুদ্ধি, তাই দিন দিন চুলগুলো সব পড়ে যাচ্ছে।
ছেলে :তাহলে কি তোমার মাথায় কোনো বুদ্ধিই নেই!
প্রেমিক :তোমার চোখ দুটি দেখতে না...
প্রেমিকা :থামলে কেন, বলো?
প্রেমিক :দেখতে না ঠিক...
প্রেমিকা :কী?
প্রেমিক :একটি ঠিক অপরটির মতো!
রক্তাক্ত এক বেড়াল হাঁপাতে হাঁপাতে এলো—
শেয়াল :কে তোকে এভাবে মেরেছে বল তো শুনি? মেরে হাড় গুঁড়িয়ে দিয়ে আসি!
বেড়াল :মহামান্য সিংহ।
শেয়াল :(নরম সুরে) ও তাহলে তো আর কিছু বলা চলে না! কারণ সিংহ তো এমনি এমনি দোষ ছাড়া কাউকে মারে না।
