পরিবর্তন একটা অবশ্যম্ভাবী জিনিস যা প্রত্যেকের জীবনেই আসবে। - রবার্ট সাউথ ওয়েল
দ্রব্য সামগ্রীর পরিবর্তন হয় না, বরং আমরাই বদলে যাই। - থোরে
বেপরোয়া পরিবর্তনে বিপদ আছে, কিন্তু তদধিক বিপদ অল্প রক্ষণশীলতায়। - হেনরি জর্জ
সেই যথার্থ মানুষ যে জীবনে অনেক পরিবর্তন দেখেছে এবং পরিবর্তনের সাথে নিজেও পরিবর্তিত হয়েছে। - বায়রন
সব জিনিসের পরিবর্তন হতে হবে কোনো নতুন কিছুর দিকে। - লং ফেলো
