ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের রাস্তা ও সুয়ারেজ মেরামত চলছে। প্রতাপ দাস লেন, সিংটোলা-সূত্রাপুর এলাকার রাস্তাগুলো প্রয়োজন মতো মেরামত করা হোক। এখানে সুয়ারেজ পাইপ সরু হওয়ায় মাঝে মাঝেই ময়লা নিষ্কাশনে ব্যাঘাত ঘটে। ফলে চারদিকের প্রায় বাড়িতেই বর্জ্য আটকে যায়। দুর্গন্ধে পরিবেশ নষ্ট হয়। সিটি কর্পোরেশনের কর পরিশোধ করতে হচ্ছে আবার বার বার সুইপার ডাকতে হচ্ছে। তাই মহল্লার পরিবেশ সুস্থ রাখতে সুয়ারেজের ময়লা নিষ্কাশনের পাইপ বদলানো উচিত। প্রায়ই ড্রেন ও ম্যানহোলের ঢাকনা চুরি যাচ্ছে। ঢাকনা সিল করার ব্যবস্থা থাকলে প্রয়োজনে সিল খুলে পরিষ্কার করা যাবে। অর্থাত্ মজবুত ঢাকনার ব্যবস্থা চাই। এ ব্যাপারে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
আশা এলিজাবেত গমেজ,
লক্ষ্মীবাজার সূত্রাপুর, ঢাকা ১১০০
