ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রে ৩ দিনব্যাপী অনুষ্ঠান আজ শুরু

আপডেট : ২৩ মার্চ ২০১৪, ২২:২১
ভারতীয় হাইকমিশনের ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্র বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে তিনদিন ধরে অনুষ্ঠানের আয়োজন করেছে। আজ ২৪ মার্চ থেকে শুরু হয়ে ২৬ মার্চ পর্যন্ত চলবে এ আয়োজন। গুলশানের ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রে আজ সোমবার বিকালে রয়েছে কবিতা পাঠের আসর। বাংলাদেশের স্বনামধন্য কবিরা এতে কবিতা পাঠ করবেন। আগামীকাল ২৫ মার্চ রয়েছে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান। আর ২৬ মার্চ স্বাধীনতা দিবসে রয়েছে চলচ্চিত্র প্রদর্শনী। এতে ‘একাত্তরের যীশু’, রাবেয়া ও জীবনঢুলী এ তিনটি চলচ্চিত্র প্রদর্শিত হবে। - প্রেস বিজ্ঞপ্তি