শোক সংবাদ

আপডেট : ২৩ মার্চ ২০১৪, ২২:৩৬
মাধবী গোপ বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক কবি রবীন্দ্র গোপের স্ত্রী রবীন্দ্র সংগীত শিল্পী মাধবী গোপ চিকিত্সাধীন অবস্থায় গত শনিবার ঢাকার এক হাসপাতালে পরলোকগমন করেন। তিনি স্বামী ও ২ ছেলে রেখে গেছেন। তার মৃত্যুতে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের সকল কর্মকর্তা-কর্মচারি গভীর শোক প্রকাশ করেছেন। সাইফুল ইসলাম ইসলামী বিশ্ববিদ্যালয়ের আরবী ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষক অধ্যাপক ড. সাইফুল ইসলাম (৫০) দীর্ঘদিন ক্যান্সারে আক্রান্ত থাকার পর চিকিত্সাধীন অবস্থায় গতকাল সিরাজগঞ্জের এক হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তার মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রো-ভিসি, ট্রেজারার, শিক্ষক সমিতি, জিয়া পরিষদ, গ্রিন ফোরামসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।