শারাপোভার জয়রথ চলছে মায়ামিতে

আপডেট : ২৩ মার্চ ২০১৪, ২২:৫১
জয়ের জন্য মারিয়া শারাপোভার প্রয়োজন মাত্র একটি পয়েন্ট। লুসি সাফারোভার শটটি ঠেকাতে সম্ভাব্য সর্বোচ্চ চেষ্টাটাই করলেন তিনি। তবে শেষ পর্যন্ত পারলেন না। তাই খেলা চালিয়ে যেতে হলো তাকে। এর প্রায় এক ঘণ্টা পরেও ম্যাচের অবস্থা প্রায় তেমনই। জয়ের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন শারাপোভা। কিন্তু দুর্দমনীয় সাফারোভাকে কোন রকমেই কোণঠাসা করা যাচ্ছে না। শেষ পর্যন্ত যখন সাফারোভা হার মানলেন ততক্ষণে ম্যাচের বয়স দু’ঘণ্টার বেশি। মায়ামিতে সনি ওপেনের তৃতীয় রাউন্ডে ৬-৪, ৬-৭ (৬), ৬-২ গেমে এই জয়ের পর শারাপোভা বললেন সবার মনের কথাটাই, ‘এরকম একটা ম্যাচে কোন নির্দিষ্ট একজনকে বিজয়ী হিসাবে মেনে নেয়া কঠিন। দু’জন খেলোয়াড়ই তাদের সর্বোচ্চটা ঢেলে দিয়েছেন এবং জেতার জন্য তারা দু’জনই ছিলেন বদ্ধপরিকর।’