যেসব উপজেলায় শান্তিপূর্ণ নির্বাচন

আপডেট : ২৩ মার্চ ২০১৪, ২৩:২৫
কোথাও কোথাও সংঘাত-সংঘর্ষের ঘটনা ঘটলেও গতকাল অনেক স্থানে শান্তিপূর্ণ ও উত্সবমুখর পরিবেশে উপজেলা নির্বাচন সম্পন্ন হয়েছে। এসব উপজেলায় বিচ্ছিন কিছু ঘটনা ঘটলেও সার্বিক নির্বাচনে তার তেমন কোন প্রভাব পড়েনি। এর মধ্যে পিরোজপুর জেলার ভান্ডারিয়া ও জিয়া নগর উপজেলায়, কিশোরগঞ্জের ইটনা, মিঠামইন, ভৈরব, তাড়াইল ও কটিয়াদী উপজেলায়, ময়মনসিংহে হালুয়াঘাটে, ফেনীর সোনাগাজী ও ফুলগাজী, বরগুনার বেতাগী, যশোরের কেশবপুরে, বগুড়ার গাবতলীতে, দিনাজপুরের ফুলবাড়িতে, খুলনার বটিয়াঘাটা, বরিশালের বানারীপাড়া, চাঁদপুরের শাহরাস্তিতে, বাগেরহাটের মোল্লাহাট ও চিতলমারীতে, মৌলভীবাজারের কমলগঞ্জে, কক্সবাজারের রামুসহ বেশ কিছু উপজেলায় শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।