ক্যাপসন নিউজ

আপডেট : ২৪ মার্চ ২০১৪, ২০:০৮
বার্জার পেইন্টস্ বাংলাদেশ লিমিটেডের বার্ষিক বিক্রয় সম্মেলন সম্প্রতি মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন কোম্পানির ১১৬ জন কর্মকর্তা। বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর রূপালী চৌধুরী এই সম্মেলন উদ্বোধন করেন === এনসিসি ব্যাংকের পরিচালনা পর্ষদের এক সভা সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। পর্ষদের চেয়ারম্যান মোঃ নূরুন নেওয়াজ সেলিম এর সভাপতিত্বে সভায় ভাইস চেয়ারম্যান এ এস এম মাঈনউদ্দিন মোনেম, পরিচালকমন্ডলী এবং ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক গোলাম হাফিজ আহমেদ উপস্থিত ছিলেন === সম্প্রতি ইসলামিক ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেড এর নয়াবাজার শাখায় ‘শরীয়াহ্ ভিত্তিক অর্থায়ন ও আজকের প্রেক্ষিত’ শীর্ষক কর্মশালায় সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ডের সেক্রেটারি জেনারেল একিউএম ছফিউল্লাহ্ আরিফ, আইএফআইএল’র ব্যবস্থাপনা পরিচালক মো. রবিউল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন