এবার বিজ্ঞাপনে ফারিয়া

আপডেট : ২৪ মার্চ ২০১৪, ২০:২০
এসএ টিভিতে একটি মিউজিক্যাল অনুষ্ঠান উপস্থাপনা করে খুব অল্প সময়েই বেশ গ্রহণযোগ্যতা অর্জন করেছেন তিনি। তবে উপস্থাপক নুসরাত ফারিয়ার বেলায় মুখস্থ ডায়লগ ডেলিভারির অভিযোগও রয়েছে। এবার তিনি প্রথমবারের মতো একটি বিজ্ঞাপনে কাজ করছেন। গতকাল দিনব্যাপী তিনি এফডিসিতে এই বিজ্ঞাপনের শুটিং করেন। এই বিজ্ঞাপনে শুটিংয়ের জন্যই তাকে র্যাম্পের পথ মাড়াতে হয়। সেই সুবাদে প্রথমবারের মতো র্যাম্প মডেলের ভূমিকাও পালন হয়ে গেল নুসরাত ফারিয়ার।