১৫০ পর্বে ‘সিনেটিউন’

আপডেট : ২৪ মার্চ ২০১৪, ২০:২০
দেড়শত পর্বের মাইলফলক স্পর্শ করছে চলচ্চিত্রের গানের অনুষ্ঠান ‘সিনেটিউন’। রবি থেকে বৃহস্পতিবার প্রতিদিন দুপুর ২ টা ৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হচ্ছে এ অনুষ্ঠান। আজ প্রচার হবে এর ১৫০তম পর্ব। মুক্তিযুদ্ধের উপর নির্মিত চলচ্চিত্রের গান নিয়ে সাজানো হয়েছে পর্বটি। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন রনি বিকাশ বড়ুয়া।