বই বিক্রেতা :এই বইটা পড়লে হাসতে হাসতে মারা যাবেন।
ক্রেতা :তাহলে এক কপি দিন। আমার বসকে পড়তে দেব।
মা :সঞ্জু, তোমাকে যে নতুন জুতা কিনে দিলাম তা পায়ে দিচ্ছ না কেন?
টিংকু :এক সপ্তাহ পর পায়ে দেব মা।
মা :কেন? এক সপ্তাহ পর কেন?
টিংকু :বাহরে, সেদিন জুতাটা কেনার সময়ই তো দোকানী বলছিল যে জুতাটা পড়লে প্রথম এক সপ্তাহ একটু পায়ে লাগতে পারে। কিন্তু তারপর সব ঠিক হয়ে যাবে!
ফাঁকিবাজ ছেলে তার বাবাকে খুশি করার জন্য বলছে-
ছেলে :বাবা গতকাল রাত ১১টা পর্যন্ত আমি লেখাপড়া করেছি।
বাবা :সেকি! রাত ১০টার পর তো লোডশেডিং ছিল। অন্ধকারে তুই কী করে লেখাপড়া করলি?
ছেলে :ওই সময় লেখাপড়ায় আমি এতই মনোযোগী ছিলাম যে কখন বিদ্যুত্ চলে গেছিল তা হয়তো টেরই পাইনি!
সুমন রেস্টুরেন্টে ঢুকেই দেখল বন্ধু তারেক মন খারাপ করে বসে আছে।
সুমন :কী রে, মন খারাপ করে বসে আছিস কেন?
তারেক :বউয়ের সঙ্গে ঝগড়া হয়েছিল বলে বউ জানিয়েছিল যে সাতদিন সে আমার সঙ্গে কথা বলবে না।
সুমন :আরে, এটা তো সুখের খবর! মন খারাপ করার কী আছে?
তারেক :মনটা খারাপ এজন্য যে, সেই সাতদিনের আজই শেষ দিন!
