এক সময় জাহাজে স্বল্প খরচে হজে যাওয়ার সুযোগ ছিল। তারপর জাহাজ (জলযান) বন্ধ করে শুধু বিমানে হজযাত্রী বহন করা শুরু হয়। বর্তমানে বিমানে পবিত্র হজ পালনে ব্যয় প্রায় চার লাখ টাকা। উল্লিখিত ব্যয় মধ্যম শ্রেণী বা নিম্ন মধ্যম শ্রেণীর মুসলমানদের পক্ষে বহন করা অসম্ভব। তাই এ দু’ শ্রেণির পক্ষে পবিত্র হজব্রত পালন তথা কাবাশরিফ তাওয়াফ, মদিনার মসজিদে নববীতে ৪০ ওয়াক্ত নামাজ আদায়, নবিজীর রওজা জিয়ারত, জান্নাতুল বাকি জিয়ারত ও স্বরণীয় বিভিন্ন পবিত্র স্থান ও স্থাপনা দর্শনের আকাঙ্ক্ষা স্বপ্নই থেকে যায়। তাই স্বল্প খরচে জাহাজে গমনপূর্বক পবিত্র হজব্রত পালনের সুযোগ সৃষ্টির জন্য ধর্ম মন্ত্রণালয়ের বিশেষ দৃষ্টি আকর্ষণ করছি।
মো. আবু তালেব খান, মো. আ. ছালাম মোল্লা,
মনিরা আক্তার, মো. ইদ্রি আলী
উপজেলা সমাজ সেবা কার্যালয়,
পটুয়াখালী
