পরিদর্শন ও নিরীক্ষা অধিদফতরের পরিচালক খান হাবিবুর রহমানকে জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমির (নায়েম) মহাপরিচালক নিয়োগ দেয়া হয়েছে। রবিবার শিক্ষা মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়। শিক্ষকদের গুণগত মানোন্নয়নে প্রশিক্ষণ ও শিক্ষা গবেষণার সবচেয়ে বড় প্রতিষ্ঠান নায়েম। প্রাণিবিদ্যার অধ্যাপক হাবিবুর রহমান প্রেষণে নায়েমের ডিজি হিসাবে এ নিয়োগ পেলেন। উল্লেখ্য, নায়েমের মহাপরিচালক ইকরামুল কবির গত ৩০ ডিসেম্বর অবসরে যান।
