স্বাধীনতা দিবস উপলক্ষে আগামীকাল বুধবার আমেরিকান সেন্টার, আর্চার কে ব্লাড আমেরিকান সেন্টার লাইব্রেরি, এডুকেশন ইউএসএ স্টুডেন্ট অ্যাডভাইজিং সেন্টার এবং কনস্যুলার সেকশনসহ যুক্তরাষ্ট্র দূতাবাসের সকল অফিস বন্ধ থাকবে। তবে আমেরিকান নাগরিকদের জরুরি সেবার জন্য ৮৮৫-৫৫০০ নম্বরে ফোন করা যাবে।—প্রেস বিজ্ঞপ্তি
