বাংলাদেশ ইতিহাস পরিষদের নতুন কমিটিতে (২০১৪-১৫) অধ্যাপক সুফিয়া আহমেদ সভাপতি ও ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান সাধারণ সম্পাদক পুনঃনির্বাচিত হয়েছেন।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ইতিহাস পরিষদের দুই দিনব্যাপী জাতীয় ইতিহাস সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে দেশ-বিদেশের দুই শতাধিক ইতিহাসবিদ ও গবেষক অংশগ্রহণ করেন। সম্মেলনে বাংলাদেশের স্বাধিকার আন্দোলন ও মুক্তিযুদ্ধসহ দেশ এবং বহির্বিশ্বের রাজনীতি, ধর্ম ও সমাজ-সংস্কৃতি বিষয়ে ৮৫টি গবেষণা প্রবন্ধ উপস্থাপিত হয়।
