নিউজিল্যান্ডের বিরুদ্ধে অদ্ভূতভাবে আউট হয়েছেন দক্ষিণ আফ্রিকার ব্যাাটসম্যান হাশিম আমলা। ইনিংস সূচনা করতে ক্রিজে আসা আমলা খেলছিলেন চমত্কার। ১৪তম ওভারে অ্যান্ডারসনের করা শেষ বলে বোলারের মাথার ওপর দিয়ে স্ট্রেইট ড্রাইভ করতে চেয়েছিলেন আমলা। কিন্তু বলটি গিয়ে আঘাত হানে বিপরীত প্রান্তে দাঁড়িয়ে থাকা নন স্ট্রাইকিং ব্যাটসম্যান জেমি ডুমিনির ব্যাটের হাতলে। এসময় ডুমিনির হাত থেকে ব্যাট পড়ে যায়। এরপর বলটি শুন্যে উঠে গেলে সহজ ক্যাচ লুফে হামলাকে কট অ্যান্ড বোল্ড করে প্যাভিলিয়নে ফেরত পাঠান অ্যান্ডারসন। আন্তর্জাতিক ক্রিকেটে এ ধরণের আজব আউটের ঘটনা অতীতে ঘটেছে কিনা তা অবশ্য জানা যায়নি।
