‘মেসির জন্য কোন প্রশংসাই যথেষ্ট নয়’

আপডেট : ২৪ মার্চ ২০১৪, ২২:০৪
দুই বার দলকে সমতায় ফেরানোর পর ঠাণ্ডা মাথায় পেনাল্টি থেকে শেষ গোলটি করে রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে বলতে গেলে প্রায় একাই জিতিয়েছেন দলকে। আর চিরপ্রতিদ্বন্দ্বিদের বিরুদ্ধে ৪-৩ গোলের এই জয়ের পর লা লিগার শিরোপা লড়াইয়ে ফেরা বার্সেলোনা কোচ জেরার্ডো মার্টিনো প্রশংসার বন্যায় ভাসিয়েছেন এই রাতের নায়ক লিওনেল মেসিকে। সান্তিয়াগো বার্নাব্যুতে নিজের প্রথম এল ক্লাসিকো জয়ের পর মার্টিনো বলেন ‘মেসির প্রশংসা আর নতুন করে করার কিছু নেই। সে যা করেছে তাতে প্রশংসার পর প্রশংসা তার জন্য বরাদ্দ থাকবে সেটাই স্বাভাবিক। সুতরাং আমার এ বিষয়ে নতুন করে বলার কিছু নেই! আজ রাতে (গত রবিবার) সে আরেকটি রেকর্ড ভেঙ্গেছে। আমি শুধু চাইবো সে ম্যাচ বলটা আমাকে দেবে!’