টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা ধরে রাখার স্বপ্ন নিয়ে বাংলাদেশে আসলেও প্রথম ম্যাচেই ভারতের বিপক্ষে হার। আর হারের জন্য সিঙ্গেল কম নেয়াকেই কারণ হিসেবে সামনে নিয়ে আসছেন অনেকে। কিন্তু, দলের কোচ ওটিস গিবসন ব্যাপারটাকে দেখছেন একটু ভিন্নভাবে। আজ বাংলাদেশের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে তিনি জানিয়েছেন, তুলে মারাই ওয়েস্ট ইন্ডিজ ব্যাটসম্যানদের স্টাইল।
সিঙ্গেল নিয়ে খেলে না বলে আপনার দলের ক্রিকেটারদের বেশ সমালোচনা হচ্ছে। এই ব্যাপারটাকে কিভাবে দেখছেন?
ওটিস গিবসন: একেকটা দল একেকভাবে খেলে। আমাদেরও খেলার আলাদা কিছু ধরন আছে। অনেক দল হয়তো সিঙ্গেল বের করে খেলে। আর অনেকে বড় শট খেলে। এটাই আমাদের স্টাইল। এভাবে খেলেই আমরা জিততে চাই।
ভারত কয়েকজন স্পিনার নিয়ে খেলছে। আগামীকাল আপনাদের সঙ্গে বাংলাদেশের খেলা। বাংলাদেশও তো দুই তিনজন স্পিনার নিয়ে খেলবে। তো আপনাদের পরিকল্পনা কি?
ওটিস গিবসন: আমি মনে করি শেষ ম্যাচে ভারত ভালো স্পিন বল করেছে। তার মনে এই না যে বাংলাদেশও ভালো করবে। ওদের স্পিনার নিয়ে কোন সমস্যা হবে বলে আমার মনে হয় না। গতরাতে আমরা এটা নিয়ে আলোচনা করেছি। আমি মনে করি ভারতের স্পিনের সঙ্গে বাংলাদেশের স্পিনে পার্থক্য রয়েছে। আর সব সময় আমাদের স্পিন খেলতে সমস্যা হয়, ব্যাপারটা তা নয়।
দলের কোন দিকে আরো উন্নত করা দরকার মনে করেন?
ওটিস গিবসন: দলের সব ঠিকই আছে। ১৩০ রান খুব একটা বড় স্কোর না। সহজে সংগ্রহ করা যায়। আমাদের বোলিং ঠিক ছিলো। আমাদের আত্মবিশ্বাস আরো বাড়াতে হবে।
লো স্কোরিং ম্যাচের কারণে হারলেন কিনা?
ওটিস গিবসন: গতকাল আমরা প্রথম পাঁচ ওভারে রান করতে পারিনি। রান কম হওয়ার কারণে ম্যাফে ফিরতে পারিনি। আর দিনের ম্যাচ ও রাতের ম্যাচে কিছুটাতো পার্থক্য থাকবেই। আমরা আগামীকালের ম্যাচের দিকে তাকিয়ে আছি।
আগামীকালকের ম্যাচে কোন কোন দিকে আপনি লক্ষ্য রাখবেন?
ওটিস গিবসন :দলের যেসব খেলোয়াড় নিয়মিত পারফরম করে তারা গতকাল দ্রুত আউট হয়ে যান। গেইল, মারলন, স্যামুয়েল ও স্যামি তাড়াতাড়ি আউট হন। আগামীকাল বাংলাদেশ আমাদের প্রতিপক্ষ দল। তাদের নিয়ে চিন্তা করছি। এই ম্যাচ আমাদের অবশ্যই জিততে হবে।
