‘টি টোয়েন্টিতে ভাগ্যটাই বড় ফ্যাক্টর’

আপডেট : ২৪ মার্চ ২০১৪, ২২:০৪
টি-টোয়েন্টি ম্যাচে জয়ের পেছনে বড় ফ্যাক্টর হিসেব কাজ ক্রে ভাগ্য। ভাগ্য দেবী সহায় হলে দিনটা আমাদের। আর তিনি বিরুপ থাকলে ম্যাাচ হাতছাড়া। গতকাল সোমবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে নিউজিল্যান্ডকে দুই রানে হারানোর পর ভাগ্যকেই কৃতিত্ব দিলেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফাফ দু প্লেসিস। প্রোটিয়ারা সুপারটেনে নিজেদের প্রথম ম্যাচে শেষ মুহুর্তে শ্রীলংকার কাছে মাত্র ৫ রানে হেরেছিল। আর গতকাল ব্ল্যাক ক্যাপসদের আগের ম্যাচে পরাজয়ের ক্ষতটাই যেন ভুলতে চাইছেন ফাফ। অধিনায়ক ফাফ বলেন, টি-টোয়েন্টি ক্রিকেটে ভাগ্যটাই বড় ফ্যাক্টর। আপনি প্রতিপক্ষকে যত বড় টার্গেট দিন না কেনো, ভাগ্যের সহায়তা না থাকলে ম্যাচ আপনার হাতছাড়া হয়ে যাবে। ভাগ্য সহায় হলে লো স্কোরিং ম্যাচেও আপনি জিততে পারেন। জয়ের জন্য ভাগ্য ছাড়াও সতীর্থ ডেল স্টেইন ও জেপি ডুমিনির উচ্ছ্বসিত প্রশংসা করেন ফাফ। তিনি বলেন, নিউজিল্যান্ড যেভাবে এগিয়ে যাচ্ছিল তাতে আমরা অনেক চাপের মধ্যে পড়ে গিয়েছিলাম। শেষের ওভারে ওদের প্রয়োজন ছিল মাত্র ৭ রান। কিন্তু ডেল স্টেইন শেষ ওভারে বাজিমাত করেন। এই ওভারে মাত্র ৪ রান দিয়েছেন তিনি। উইকেট শিকার করেছেন দু’টি। এছাড়া একটি রান আউটের পেছনেও তার অবদান ছিল। ম্যাচে হাশিম আমলার ৪১ বলে ৪০ রানের ইনিংসটি টি ২০ ক্রিকেটের গতির সাথে বেমানান কিনা, এমন প্রশ্নের উত্তরে ফাফ বলেন, মোটেই নয়। সে একজন অত্যন্ত উঁচুমানের ব্যাটসম্যান। আসলে কাউকে না কাউকে উইকেটে টিকে থাকতে হবে।’