মধুমতি ব্যাংক স্বাধীনতা কাপ ফুটবলে নিজেদের প্রথম ম্যাচে জয় পেয়েছে ফেনীর সকার ক্লাব। সকার ক্লাব ৩-২ গোলে হারিয়েছে রহমতগঞ্জকে। বিজয়ী দলের ল্যান্ডিং ২, মামুন, রহমতগঞ্জের আফসার ও জাহাঙ্গির গোল করেন। প্রথম ম্যাচেই হোঁচট খেয়েছে ব্রাদার্স ইউনিয়ন। গোল করেও ম্যাচ জিততে পারেনি ব্রাদার্স। গতকাল টুর্নামেন্টের চার নম্বর গ্রুপের খেলায় চট্টগ্রাম আবাহনী ১-১ গোলে ড্র করেছে ব্রাদার্সের সাথে। ম্যাচে ২২ মিনিটে ফরোয়ার্ড রুবেলের গোলে ব্রাদার্স (১-০) এগিয়ে ছিল। ৩৮ মিনিটে ওসমানের গোলে সমতা আনে চট্টগ্রাম আবাহনী। মূল্যবান পয়েন্ট কেড়ে নিলেও টুর্নামেন্ট থেকে চট্টগ্রাম আবাহনীর বিদায়টা প্রায় নিশ্চিত। কারণ গ্রুপের প্রথম ম্যাচে শেখ রাসেলের কাছে ৩-০ গোলে হেরেছিল চট্টগ্রাম আবাহনী। ব্রাদার্সের বিরুদ্ধে ১ পয়েন্ট পেয়ে চট্টগ্রাম আবাহনী এখন ঝুলে রইল। আগামীকাল ব্রাদার্স যদি নিজেদের দ্বিতীয় ম্যাচে শেখ রাসেলের বিরুদ্ধে জিতে কিংবা ড্র করে তাহলে চট্টগ্রাম আবাহনীর বিদায় হয়ে যাবে।
আজকের খেলা :মোহামেডান ঃ আরামবাগ এবং মুক্তিযোদ্ধা-উত্তর বারিধারা (বঙ্গবন্ধু স্টেডিয়াম, ৪টা ও ৬টা)।
