বিশ্বের ন্যায় বাংলাদেশেও গতকাল সোমবার বিভিন্ন জেলা ও উপজেলায় বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে বিশ্ব যক্ষ্মা দিবস পালন হয়েছে। এবারের প্রতিপাদ্য হচ্ছে ‘যক্ষ্মার সেবা সবার তরে’, পৌঁছে দেব ঘরে ঘরে’।-খবর ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের।
রংপুর
যক্ষা দিবসে রংপুরে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে যক্ষা দিবস পালিত হয়েছে। সংবাদ সম্মেলনে প্রেসক্লাব সভাপতি একেএম ফজলুল হকের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা সিভিল সার্জন রিয়াজুল ইসলাম, ডেপুটি সিভিল সার্জন ডা. মোজাম্মেল হক প্রমুখ। রংপুর বিভাগে গত ২০১৩ সালে ১৮ হাজার মানুষের কফ পরীক্ষা করে ৩৭ জন এমডিআর যক্ষা রোগী পাওয়া গেছে। ২০১২ সালে এর সংখ্যা ছিলো ১২ জন।
মাদারীপুর
জেলা স্বাস্থ্য বিভাগ, ফাউন্ডেশন ডেমিয়েন ও জেলা জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতির যৌথ আয়োজনে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। র্যালি শেষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. নূরুজ্জামান আহমেদ। বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলহাজ্ব মশিউর রহমান টগর, মেডিক্যাল অফিসার ডা. খলিলুজ্জামান, জেলা নাটাব সম্পাদক বজলুর রহমান মন্টু খান, ফাউন্ডেশন ডেমিয়েনের রাজীব দত্ত, ব্র্যাক জেলা প্রতিনিধি মো. ফজলুল হক প্রমুখ।
লালমনিরহাট
লালমনিরহাটে জেলা স্বাস্থ্য দপ্তর, আরডিআরএস, নাটাব ও অন্যান্য বেসরকারি সংস্থার যৌথ উদ্যোগে র্যালী, আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব যক্ষ্মা দিবস পালিত হয়। পরে সিভিল সার্জন অফিসের মিলনায়তনে এক আলোচনা সভায় সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম সরকারের সভাপতিত্ব বক্তব্য রাখেন ডা. বিপুল চন্দ্র সরকার, বীরমুক্তিযোদ্ধা এস. এম. শফিকুল ইসলাম,ক্যাপ্টেন (অব.) আজিজুল হক বীর প্রতিক।
চাঁদপুর
চাঁদপুর জেলা স্বাস্থ্য অধিদপ্তর ও ব্র্যাক র্যালি, আলোচনা সভা এবং রোগীর কফ পরীক্ষাসহ বিভিন্ন কর্মসূচী পালিত হয়। সিভিল সার্জন ডা. এ. এস. এম আবদুস সাত্তারের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি গোলাম কিবরিয়া জীবন, মেডিক্যাল অফিসার ডা. এম. জি. ফারুক ভুঁইয়া, ডা. আশ্রাফ উদ্দিন, ব্র্যাক কর্মকর্তা জাহাঙ্গীর আলম প্রমুখ।
মহম্মদপুর (মাগুরা)
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা, কর্মচারি, ব্র্যাক স্বাস্থ্য কর্মিরাসহ বিভিন্ন শ্রেণির পেশার লোকজন অংশ নেয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন, মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাইফুর রহমান, গাইনী কনসালটেন্ট ডা. তপন কুমার রায়, আর. এম. ও ডা. মোকছেদুল মোমিন প্রমুখ।
এছাড়াও জেলা ও মেলান্দহ, স্বরূপকাঠি, পূর্বধলা, ভাঙ্গা, লোহাগড়া, দেলদুয়ার, জীবননগর, কটিয়াদী, বগুড়ার শেরপুরসহ বিভিন্ন উপজেলায় অনুরূপ কর্মসূচী পালিত হয়।
