অর্ধশত বছর ধরে বিধবা অবস্থায় বসবাসকারী শতাধিক বছরের রায়গঞ্জের হতদরিদ্র মনেশ্বরী আজও বয়স্কভাতার কার্ড পাননি। উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের চান্দাইকোনা গ্রামের শেষপ্রান্তে জীর্ণ কুটিরে দেখা যায় শতাধিকবর্ষী মনেশ্বরীর জীবনযাত্রার সকরুণ চিত্র। পরনে ছিন্ন বাস, শোবার ভাল বিছানা-চৌকি নেই, জরাজীর্ণ টিনের চালার ঘর। ছোট মেয়ে বিধবা হারাধনী চৌহান (৫৭) চান্দাইকোনা কেন্দ্রীয় গোপালজিউ মন্দিরের ধোয়া মোছার কাজ করে। সেখান থেকে পাওয়া সামান্য অর্থে তাদের কোনরকমে সংসার চলে। স্মৃতিচারণ করতে গিয়ে মনেশ্বরী বললেন, তার বিয়ে হয়েছিল শতবছর আগে। তখন বিয়ের ৬ বেহারা পালকি ভাড়া ছিল ১ টাকা। আটপৌরে ভাল শাড়ি পাওয়া যেত তখন ৬ আনা, ৮ আনায়।
